প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে দুইটি মিষ্টির দোকানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কর্তৃক ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ জুলাই, ২০২৬ খ্রি.) তারিখে দুপুর ১.৩০ থেকে ০৩.৩০ টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। একই সময় ফরক্কাবাদ বাজারে অবস্থিত কুটুমবাড়ি সুইটস ও নূর বনফুল সুইটস নামক দুইটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও বাসি মিষ্টি, মেয়াদউত্তীর্ণ বিস্কুট, অনুমোদনহীন ফুড কালার ও ফ্লেভার, পোড়া তেল, মেয়াদউত্তীর্ণ দই, এবং জেলাপিতে ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহারের অভিযোগ সামনে আসে। এই সব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন