প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা করার অভিযোগ তুলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার অভিবাসনে প্রতারণা ঠেকাতে তৎপর। তিনি উল্লেখ করেছেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যে প্রকারে এজেন্সিগুলো গলাকাটা ফি নিচ্ছে, সেটি নিয়ন্ত্রণের প্রয়োজন।
প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগের ওপর ভিত্তি করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে 'অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএমইটি ও বেসরকারি সংস্থা রামরুর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব আখতার আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, দেশে ৩ হাজার লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি রয়েছে। এগুলোর যাচাই বাছাই করে নিয়মের আওতায় আনা হলে, ৫০০ এর বেশী এজেন্সি কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। এর ফলে এজেন্সিগুলোকে নিয়ম-কানুন মেনে কর্মী পাঠানোর জন্য আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চাহিদাপত্র নিষ্পত্তির জন্য দূতাবাসগুলোকেও একটি সময়সীমা বেঁধে দিতে হবে। যারা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, তাদের অভিযোগ পেলে সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোর নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে কর্মী পাঠানোর সুযোগ যাতে হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন