প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ২৯ অক্টোবর ২০২৬ : আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।
এই কর্মসূচিতে শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন