প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার সদর উপজেলায় ধান এবং সবজির উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ৪ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হল রুমে এসব বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
আলোচনা সভা শেষে ২০২৫-২৬ অর্থ বছরের উফশী আমন ধানের ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এর সাথে সাথে ৩ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে বিভিন্ন সবজি উপকরণ দেয়া হয়। এই সবজির উপকরণের মধ্যে রয়েছে ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি, কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চাল কুমড়া, পুইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শশা এবং মিষ্টি কুমড়া বীজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন