প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যে একটি কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অডিওতে দেখা যায়, মাইগ্রেনের ব্যথা কমানোর কথা উল্লেখ করে ওসি ফয়জুল আজিম নোমান যুবলীগ নেত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করার নির্দেশ দেন এবং দ্রুত তার বাংলোতে আসার জন্য বলেন। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
যুবলীগ নেত্রী যখন জানতে চান, কোনো সমস্যা হবে কি না, তখন ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ যুবলীগ নেত্রী যখন ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করেন, তখন তিনি মনঃক্ষুণ্ন হন।
অডিওতে আরও শোনা যায়, দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে তাদের কথোপকথন রয়েছে।
দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে তার নিজবাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উভয়ের কথোপকথনের অডিও ফাঁস হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর তাসকিরা তানিন সনি একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, ‘গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে হাগ (আলিঙ্গন) করার অনুরোধ করেছেন।’
অন্যদিকে, দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি মন্তব্য করেন যে, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন