প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সিজদায় মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের একজন ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো, ওই দিন ভোরে ফজরের নামাজের আগে তিনি সুন্নত নামাজ আদায় করার জন্য দাঁড়ান। নামাজের দ্বিতীয় রাকাতে সিজদা দিতে গিয়ে তিনি আর ওঠেননি। দীর্ঘ সময় সিজদায় থেকে না ওঠায় মুসল্লিরা তার কাছে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
নিহত আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুস সালামের একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এই বাজার মসজিদে ইমামতি করছিলেন তিনি।
স্থানীয়রা জানান, তিনি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের মাঝে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ মন্তব্য করেন, "বাবার একমাত্র সন্তান হিসেবে পরিবারের জন্য আতাউল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ।" এত অল্প বয়সে তার মৃত্যুতে পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার জোহরের নামাজের পরে দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা এবং আসরের নামাজের পরে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন