প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিহত সেনাদের মরদেহ বিনিময় সম্পন্ন হয়েছে। দেশটির সংবাদ সংস্থা বেলটা জানায়, বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে এই বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, গোমেল অঞ্চলের নোভায়া গুতা চেকপয়েন্টে দুই দেশের মধ্যে মরদেহের বিনিময় কার্যক্রম পরিচালিত হয়। এই সময় রাশিয়া ইউক্রেনের কাছে ২৫২টি মরদেহ হস্তান্তর করে। এর বিপরীতে, ইউক্রেন রাশিয়ার কাছে ফেরত দেয় ২৫টি মরদেহ।
বেলটা আরও জানায়, বেলারুশের ভূখণ্ডে এ পর্যন্ত ৭০টিরও বেশি মানবিক সহায়তা এবং মরদেহ বিনিময় সংক্রান্ত অভিযান সম্পন্ন হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির পর্যবেক্ষকদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করতে দেখা যায়। যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সাধারণত সমানসংখ্যক বন্দি হস্তান্তর করা হয়, তবে মরদেহ ফেরত দেয়ার ক্ষেত্রে সংখ্যার এ ধরনের পার্থক্য স্বাভাবিক বলে বিবেচিত হয়।
তবে, রাশিয়া বা ইউক্রেন, কোন দেশই তাদের সামরিক বাহিনীর হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি নিহত সেনাদের যে সংখ্যা উল্লেখ করেছেন, কিয়েভপন্থি বিশ্লেষকদের অনেকের কাছে তা অবাস্তবভাবে কম বলে মনে হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন