প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জাতীয় দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ব্যানারে।
সূত্রে জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ দেশে ফিরতে পারেননি। এই চার ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় তাদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তারা ছুটি শেষে দেশে ফিরবেন। অন্যদিকে, বাকি ক্রিকেটাররা গতকাল রাতে ম্যাকেই থেকে ব্রিসবেন ও সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরছেন। টেস্ট শেষ হওয়ার পর টিকিট না পাওয়ার কারণে ক্রিকেটারদের দেশে ফিরতে বেশি সময় লেগেছে। ম্যাকেইয়ে টেস্টটি মাত্র দুই দিনে শেষ হয়। বাকি তিন দিন খেলা হয়নি এবং সেই সময় ক্রিকেটাররা ম্যাকেইতে অবস্থান করেন। ফিরতে না পারার কারণ ছিল, ক্রিকেট অস্ট্রেলিয়া ব্রিসবেন ফেরার টিকিট সংগ্রহ করতে পারেনি রাশ থাকায়। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গতকাল তারা দেশে ফিরেছেন।
কয়েকদিন আগে বিসিবি সভাপতি তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, চলতি মৌসুমের বিপিএল আয়োজনের কোনো পরিকল্পনা নেই। দেশের সবচেয়ে জমজমাট এবং আর্থিক সংগতির টুর্নামেন্ট বিপিএল। রবিবার বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বৈঠকে বসবেন।
চরম ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ মাত্র দুদিনে ম্যাকেই টেস্টে পরাজিত হয়। নিজেদের ২৬ বছরের ১৬১ টেস্ট ইতিহাসে এটি প্রথমবারের মতো টাইগাররা দুই দিনে টেস্ট হারল। দ্রুততম সময়ে টেস্ট হারানোর ফলে তিন দিন বিশ্রামও পান তারা। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ২০০৩ সালের পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করে। সফরে তারা ডারউইন এবং ম্যাকেইয়ে টেস্ট খেলেছেন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলে টাইগাররা বাজিমাত করে। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলে তারা চারদিনে ৯ উইকেটে টেস্ট জয়লাভ করে। ডারউইনে অবিশ্বাস্য ক্রিকেট খেলে সেঞ্চুরি করেন তানজিদ তামিম। হাসান মাহমুদ ৯ উইকেট নেন। ম্যাকেইয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে তারা দুদিনেই টেস্ট হারায়। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করে নাজমুল বাহিনী। হারলেও বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং করেন শরিফুল। তিনি ৭ উইকেট নেন। দেশের বাইরে কোনো বোলারের এটি সেরা বোলিং স্পেল।
ভালো-মন্দ মেশানো সিরিজ শেষে ক্রিকেটাররা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে ৩টি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সিরিজটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও পিছিয়ে গেছে। সিরিজটি একেবারেই ভেস্তে যায়নি, আগামী জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজ আয়োজনের জন্য বিসিবি সেই সময় স্ক্যাজুয়াল খুঁজে বের করার চেষ্টা করছে। সিরিজটির প্রথম স্ক্যাজুয়াল ছিল ২০২৫ সালের আগস্টে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি সে সময় হয়নি এবং চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারিত হয়। কিন্তু এবারও হচ্ছে না। এই সময় ভারত সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বিসিবিও চেষ্টা করছে ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত রাখতে। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলার কথা ছিল। আফগান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সহ একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে। সিরিজ শেষে বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চলতি বছর বিপিএল আয়োজন করতে চাচ্ছে না বিসিবি। কারণ হিসেবে বিসিবির বর্তমান কমিটি জানিয়েছে, বিপিএলের গত দুই আসরে ৪০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এই কারণে বিপিএল আয়োজন করা হবে না। বিপিএল অনুষ্ঠিত না হলে ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। বিপিএলের পরিবর্তে বিসিবি অন্য কোনো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করবে কি না, এসব বিষয় নিয়েই কোয়াব সভাপতি ও অন্য সদস্যরা বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন