প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এই সদস্যদের মধ্যে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন অন্তর্ভুক্ত রয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ছয়টি কারখানা আজও বন্ধ রেখেছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এই সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবি ইতিমধ্যে মাঠে রয়েছে এবং অন্যান্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে, আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন