প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত 'দেশ গড়তে জুলাই জাগরণ' পদযাত্রার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা করা হয়েছে।
এই বিষয়ে এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে ২৯ জুলাই (বুধবার) প্রথমে দৌলতপুর উপজেলা এবং পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, দৌলতপুরের কর্মসূচি আগেই স্থগিত করা হয় এবং হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচিও আপাতত স্থগিত করা হয়েছে।
এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। এই কারণে মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত হয়েছে। পরবর্তীতে নতুন কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে সকলকে নতুন তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন