প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঘটেছে একটি মারাত্মক ঘটনা। এখানে ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ রাসেল সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পিকআপচালক।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রাসেলের পরকীয়া নিয়ে তার স্ত্রী মনির সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে আজ ভোরে মনির ঘুমন্ত অবস্থায় রাসেলকে হাত-পা বেঁধে দা দিয়ে তার পা ও স্পর্শকাতর অঙ্গে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর জখম করেন।
পরে রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে স্ত্রী-স্বামীর স্পর্শকাতর অঙ্গ এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত মনি কে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন