প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেট্রোরেলের চলন্ত অবস্থায় পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার কারণে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল প্রায় ২৬ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ।
তিনি জানিয়েছেন, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ফলে ওই রুটে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়। বর্তমানে এমআরটি পুলিশ জানিয়েছে যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন