প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য শনিবার (১৮ জুলাই) বরিশালে বিভাগীয় সমাবেশ করবে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে জোটের নেতা-কর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সেখানে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টি সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।
এদিকে, সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করতে স্থানীয় সমন্বয় কমিটি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। শুক্রবার (১৭ জুলাই) সমাবেশস্থল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন জোটের শীর্ষ নেতারা।
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, শনিবারের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই সমাবেশ কেবল কোনো সাধারণ রাজনৈতিক জমায়েত নয়, এটি দক্ষিণাঞ্চলের কয়েক কোটি অবহেলিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের বজ্রকণ্ঠ। দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশা, অর্থনৈতিক বঞ্চনা ও নানা জনদুর্ভোগের শিকার হয়ে আসছে। আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও অধিকার ফিরিয়ে দেওয়ার চাবিকাঠি।’ এর পাশাপাশি তিনি সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন