প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ওপেন এআই বিশ্বজুড়ে গবেষকদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকরা ১২ মাসের জন্য বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।
এই উদ্যোগে মূল আবেদনকারী ছাড়াও তার প্রতিষ্ঠানের আরও দুইজন সহযোগী গবেষক সুবিধা ভোগ করবেন। অর্থাৎ, প্রতিটি গ্রান্টের আওতায় মোট তিনটি চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে।
ওপেন এআই কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্মসূচির নতুন পর্যায়ের আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রথম ৫০ হাজার গবেষককে এই গ্রান্ট প্রদান করা হবে।
গবেষণায় যেসব কাজে ব্যবহার করা যাবে
নির্বাচিত গবেষকরা গবেষণার বিভিন্ন ধাপে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করে সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গবেষণাপত্র খোঁজা ও পর্যালোচনা, নতুন গবেষণার ধারণা তৈরি, তথ্য বিশ্লেষণ, গবেষণার জন্য কোড লেখা ও সংশোধন এবং গবেষণাপত্র ও অনুদানের আবেদন প্রস্তুত করা।
এছাড়া, কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও ব্যবহারিক সহায়তাও প্রদান করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষক ও পোস্টডক্টরাল গবেষকরা এই কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবেন। তবে আবেদনকারীদের গত তিন বছরের মধ্যে তাদের গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ থাকতে হবে।
কর্মসূচির আওতাভুক্ত গবেষণার বিষয়গুলো হলো জীববিজ্ঞান, রসায়ন, উপাদানবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পৃথিবী ও গ্রহবিজ্ঞান, প্রকৌশল, গণিত এবং পদার্থবিজ্ঞান।
প্রায় দেড় লাখ গবেষক পাবেন সুবিধা
নতুন পর্যায়ে মোট ৫০ হাজার গ্রান্ট দেওয়ার পরিকল্পনা করেছে ওপেন এআই। প্রতিটি গ্রান্টে তিনজন গবেষক সুবিধা পাওয়ায় নতুন পর্যায়ে প্রায় দেড় লাখ গবেষক এই সুযোগের আওতায় আসতে পারেন। আগের পর্যায়ের অংশগ্রহণকারীদের যুক্ত করলে মোট সুবিধাভোগীর সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে।
চীন ও হংকং ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগ্য গবেষকদের জন্য এই কর্মসূচিতে আবেদন করার সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশের গবেষকদের জন্যও আবেদনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণার বিষয় এবং প্রকাশিত গবেষণাপত্রের যোগ্যতা ওপেন এআই এর নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে ওপেন এআই এর ওয়েবসাইটে কর্মসূচির বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।
আবেদন করার আগে ওপেন এআই-এর অফিশিয়াল ঘোষণা (https://openai.com/index/expanding-chatgpt-for-academic-researchers/) এবং গবেষকদের জন্য নির্দেশিকা (https://help.openai.com/en/articles/20001406-chatgpt-for-academic-researchers) দেখে নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন