প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকার শিক্ষার্থীবান্ধব পাঁচটি উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৫ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।
মাহদী আমিন লিখেছেন, ‘আজ চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারা দেশে ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সাথে সাথে শিক্ষার্থীরাও যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহের সাথে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।’
সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার গ্রহণে সমস্যা নিরসনের উদ্দেশ্যে নির্বাচিত সরকার সময়োপযোগী এবং শিক্ষার্থীবান্ধব কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা।
এ উদ্যোগগুলো হলো:
১. সারাদেশে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সমস্ত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাগণ, এবং অন্যান্য অংশীজনদের মতামতের ভিত্তিতে, বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে, সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড বাদে সারাদেশে পরীক্ষা চালু রাখা হয়েছে।
২. কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা দেখা দিলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন করা, পরীক্ষা স্থগিত করা, বা পরীক্ষার সময় বৃদ্ধির মতো যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
৩. প্রতিকূল আবহাওয়া या অন্যান্য অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে ফুল মার্কস দেওয়া হবে।
৫. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাহদী আমিন আরও লিখেন,‘প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ কারণে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে। সেই পথযাত্রায় শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন