প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেওয়াল ধসে আয়েশা সিদ্দিকা নামে চার বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা সিদ্দিক উপজেলার বিরুনিয়া এলাকার সিদ্দিক ও ফারজানা দম্পতির সন্তান। সে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে শিশুর নানা মোন্তাজ উদ্দিনের বাড়ির মাটির ঘরে ঘুমিয়ে ছিল আয়েশা। হঠাৎ বজ্রপাতের ফলে মাটির দেওয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। শিশুটির মৃত্যুতে তার মা, নানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন জানান, আয়েশা সিদ্দিকা তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে মাটির ঘরে ঘুমিয়ে ছিল সে। হঠাৎ বজ্রপাত হলে মাটির দেওয়াল ধসে ঘুমন্ত আয়েশার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন