প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। একই দিন চিলমারী উপজেলার ঢুষমারা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মতিবর ফকিরের।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, সম্প্রতি কিশোরীর শরীরে পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। তারা একই সঙ্গে পরিবারকে আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।
কিশোরীর মামা বলেন, "আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছে এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, "ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন