প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ৩০ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম নগরীর মোমিন রোডের ঝাউতলা এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এই অভিযানে রাস্তা ও নালা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে সাত ব্যক্তিকে জরিমানা করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
চসিক সূত্রের কাছ থেকে জানা যায়, অভিযানে দেখা যায়- ঝাউতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা এবং নালা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই ঘটনায় সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরীর সড়ক, ফুটপাত ও নালা দখলমুক্ত রাখতে চসিকের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নগরীতে স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন