প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের নিকটবর্তী অবস্থানে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা প্রদান করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান কর্তৃক প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান নিয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতির কারণে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করার জন্য উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে, যতক্ষণ না নতুন নির্দেশনা আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন