প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধায় নেশার টাকা জোগানোর উদ্দেশ্যে ১১ মাস বয়সী একটি শিশু সন্তানকে বিক্রির দুই মাস তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা গোয়েন্দা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে।
গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম, নেশার টাকার জন্য দুই মাস তিন দিন আগে নিজের ১১ মাসের শিশু সন্তানকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যান।
পরে শিশুটির উদ্ধারের জন্য তার স্ত্রী রোমানা আক্তার আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ১৪ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানা পুলিশকে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন।
এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন দৈনিক যুগান্তর অনলাইনে ১৫ সেপ্টেম্বর এবং দৈনিক যুগান্তর পত্রিকায় ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হলে প্রশাসন সক্রিয় হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া নামক গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুর পিতা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ ও মোরশেদাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ রোববার রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার মা রোমানা আক্তারের কোলে ফিরিয়ে দেয়।
এ বিষয়ে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন