প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল নগরীতে স্বামীর চাপের কারণে অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের গৃহবধূ। শনিবার (৪ জুলাই) ভোরের দিকে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আত্মহত্যাকারী মোসা. ময়না (৩০) নগরীর পলাশপুর এলাকার ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত।
ময়নার ছোট বোন মোসা. সাথী অভিযোগ করে বলেন, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। ওই সময় ময়না বলেন, তার স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে বলেছে। কিন্তু ময়না তাদের সঙ্গে যেতে রাজি হননি। এ কারণে তার ওপর নির্যাতন চালানো হয়। শনিবার ভোরে তাদের কাছে খবর আসে যে, বোনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
সাথীর অভিযোগ, মোবাইল ফোনে কথোপকথনে তার বোন জানিয়েছিলেন যে, ভগ্নিপতি রুবেলের অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কোনো কাজে রাজি না হওয়ার কারণে ঘটনার শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন