প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা শিশু পার্ক নতুন সাজে চালু হয়েছে, যা দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের অবসান ঘটিয়েছে। একসময় শিশুদের আনন্দের স্থান হিসেবে পরিচিতি লাভ করলেও, পার্কটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। তবে, সংস্কারের মাধ্যমে এটি শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য উপযোগী করে পুনরায় উন্মুক্ত করা হয়েছে। শিশুরা এতে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে, সংস্কারকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি ছিল। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে, পার্কটি চালু হওয়ায় শিশুদের মুখে হাসি ফুটেছে, যা তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, মানিকগঞ্জে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গার অভাব ছিল। সারাদিনের ব্যস্ততার পর শিশুরা যেন কিছুটা আনন্দে সময় কাটাতে পারে এবং খেলাধুলার সুযোগ পায়- এই বিষয়টি মাথায় রেখেই পার্কটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণ করতে পেরে তিনি খুশি।
পার্কটি সংস্কার ও পুনরায় চালু করতে সহযোগিতার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই পার্কটি উদ্বোধন করা সম্ভব হয়েছে। এ জন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সিভিল সার্জন ডাক্তার আইভী ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর পার্কটি সংস্কার করে পুনরায় চালু করায় শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, নগরবাসীর জন্য পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর একটি পরিবেশ ফিরে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন