প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ফাতেমা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে মহানগরীর খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সোহেল রানা বাবু (৩৫), যিনি নগরীর লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমানের ছেলে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, ফাতেমা ও সোহেল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে কপোতাক্ষ হোটেলে ওঠেন। এরপর রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেল কর্মীদের হোটেল মালিককে কল দিতে বলেন।
এক পর্যায়ে তিনি তার স্বামীকে হত্যার কথা জানান। পরে হোটেলের কর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর রাত ৩টা ৯ মিনিটে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, কপোতাক্ষ হোটেল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।
তিনি আরও জানান, নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন