প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের নিকটবর্তী একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ফলে মৃতের সংখ্যা ৭৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলুর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ছিলেন। প্রথমে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম ছিল, তবে পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে ৪ জন জাহাজে ওঠেননি।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানিয়েছেন, জাহাজ থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজের টিকিট এবং যাত্রী তালিকায় থাকা সকল ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনও চলছে। এই কারণে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
‘এমভি জুন অ্যাস্টার’ ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
আগুন লাগার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন