প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের দিকে পালানোর সময় সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খান হত্যা মামলার মূল আসামি সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার অপর সহযোগীও পুলিশের হাতে ধরা পড়ে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার নাহিদ হাসান (২৬) এবং একই এলাকার অমিত হাসান শিপন (৩০)।
পুলিশের সূত্রে জানা যায়, জাকারিয়া হত্যার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চিরুনি অভিযানে নেমেছিল। এক পর্যায়ে পুলিশ জানতে পারে, আসামিরা সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করছে।
এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ একটি অভিযানিক দল আজ ভোরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাহিদ হাসান এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান, কলেজ ছাত্র জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন