প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন খাতের খরচ কমানোর উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের খাবারের মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছে দুইটি ডাবল ডেকার বাস উপহার চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এই আবদার জানান।
উপাচার্য মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় বাজেটের অধিকাংশ অর্থ পরিবহন খাতে ব্যয় করতে হয়। এর ফলে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মানসম্মত খাবার পরিবেশন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা অত্যন্ত জরুরি।
তিনি উপদেষ্টাকে তার সহপাঠী হিসেবে উল্লেখ করে বলেন, "মাননীয় অর্থ উপদেষ্টা একাধারে একজন অর্থনীতিবিদ, দক্ষ পরিকল্পনাবিদ ও বিশিষ্ট একাডেমিক।" উপাচার্য হিসেবে নয়, একজন সহপাঠী হিসেবে তিনি তার কাছে একটি ছোট আবদার করতে চান। তিনি বলেন, "যদি তিনি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস উপহার দেন, তবে পরিবহন খাতের খরচ সাশ্রয় করে সেই অর্থ শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবারের পেছনে ব্যয় করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কোলাবোরেশন প্রোগ্রামে দেশের শীর্ষস্থানীয় ২৭টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বিআরবি ক্যাবলসসহ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন