প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী শ্রাবণ, যিনি ‘কুত্তা শ্রাবণ’ নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে, এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত শ্রাবণ দীর্ঘ সময় ধরে রূপগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করছিল। চাঁদাবাজি, ছিনতাই এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তিন সহযোগীসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কাওরানবাজারে অবস্থিত এসআরবি (সাবেক র্যাব) মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন