প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশুকে বাসায় কাজের জন্য এনে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার (রাতের দিকে) উত্তরা হাউজ বিল্ডিংয়ের একটি বস্তির মধ্যে মুদি দোকানের ভেতর ঘটনাটি ঘটে। পরে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শনিবার (১১ জুলাই) বিকেলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
হাসপাতালে শিশুটির মামা জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত। শিশুটির বাবা রিকশাচালক এবং মা অন্যের বাসায় কাজ করেন। ১ ভাই ও ২ বোনের মধ্যে শিশুটি মেঝো। অভিযুক্ত মান্নানের শ্বশুরবাড়ি পাশের বাড়িতে অবস্থিত। গত কোরবানির ঈদ-এর কয়েকদিন পর মান্নানের শাশুড়ি, বেদেনা বেগম, শিশুটিকে সঙ্গে নিয়ে উত্তরায় তার মেয়ের বাসায় বেড়াতে আসেন। পরে কিছুদিন পর শাশুড়ি গ্রামে চলে গেলে শিশুটিকে ঢাকায় রেখে যান। এই পরিবার যুবকটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় বেদেনা তার মেয়ের বাসায় শিশুটিকে রেখেছেন। সেখানে থেকে সে পড়ালেখা করবে এবং তার মেয়ে ও জামাই শিশুটির দেখাশুনা করবে।
তিনি জানান, এরপর আর পরিবারের কেউ ঢাকায় এসে মেয়েকে দেখে যাননি। মাঝে মাঝে ফোনে খবর নিতেন। ৭ জুলাই, ঢাকা থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে, শিশুটি অসুস্থ। এরপর মান্নান ও তার ২য় স্ত্রী শিশুটিকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান, তবে তার সমস্যা জানা যায়নি। তখন শিশুটিকে গ্রামের বাড়িতে ফেরত পাঠানোর জন্য বলা হলে, বুধবার (৮ জুলাই) মান্নানের ২য় স্ত্রী শিশুটিকে গ্রামের বাড়িতে নিয়ে যান। এরপর শিশুটির কাছে নানা উপায়ে জানতে চাইলে, সে জানায়, মান্নান তাকে ওই রাতে তার মুদি দোকানের ভেতর নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে এবং এর ফলে তার অনেক রক্তক্ষরণ হয়েছে।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শামস মোহাম্মদ সাবিকুল ইসলাম জানান, শিশুটিকে কাজের জন্য আব্দুল মান্নানের পরিবার তার গ্রামের থেকে ঢাকায় নিয়ে এসেছিল। ৭ জুলাই, উত্তরায় হাউজ বিল্ডিং ৮ নাম্বার রেলগেটে মান্নান শিশুটিকে যৌন নির্যাতন করে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকার মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন