প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের ভৈরবে একটি জমিতে ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজমিয়া নামের একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে।
এটি সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের নিজ বাড়ির সংলগ্ন জমিতে ঘটে।
নিহত জজমিয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জজমিয়া বাড়ির পাশে বেগুন চাষ করতেন। জমিতে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সেগুলো মারতে তিনি বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। সোমবার বেলা ১১টার দিকে জমিতে গিয়ে অসতর্কতাবশত তিনি নিজের পাতা সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমুলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, "ঘটনাটি দুঃখজনক। শিক্ষিত একজন মানুষের এমন কাজ করা কাম্য নয়।" তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদন ও হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন