প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদী আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের মামলায় আদালত দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে।
সোমবার দুপুরে, নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন এই আদেশ প্রদান করেন।
এর আগে আসামিদের শুক্রবার নরসিংদী মডেল থানার বিলাসদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় প্রধান হোতা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
এ মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদীর বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) এবং ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮)। তারা উভয়ই বিলাসদী এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার সালাম তালুকদারের ছেলে লিখন তালুকদার (৩৫) একটি চেকের মামলায় নরসিংদী আদালতে হাজিরা দিতে আসেন। এরপর হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর এজাহারনামীয় আসামি মাসুদ রানা বাবুলসহ অন্যান্য আসামিরা লিখনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে একটি কক্ষে আটকে রেখে লিখনের ওপর মারধর করা হয়। এরপর স্ত্রীকে ফোন করে মারধরের পর মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিখন নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানিয়েছেন, গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দের পর তাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালতের বিজ্ঞ বিচারক মামলার অধিকতর তদন্তের স্বার্থে দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন