প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, পোশাক শ্রমিকদের নতুন মজুরি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
তিনি উল্লেখ করেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সরকারের নজরদারি রয়েছে তাদের অপতৎপরতা ঠেকাতে।
গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ ব্যাপারে প্রস্তুত রয়েছে, তবে অপরপক্ষ থেকে এখনও কোনো আপডেট আসেনি। গঙ্গা পানি চুক্তির সম্ভাবনা বর্তমানে অনিশ্চিত। তিনি আরও জানান, পানি চুক্তির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
গঙ্গা পানি বণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার মেয়াদ ৩০ বছর। এই চুক্তির মাধ্যমে শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন করা হয়। চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হবে।
এদিকে, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সহিংস কার্যক্রম সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন