প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির (বিএনইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা চীনা ভাষায় যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুর লক্ষ্যে। এই সমঝোতার মাধ্যমে ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি করার সুযোগ লাভ করবেন।
শনিবার (১৪ নভেম্বর) বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাবির পক্ষে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ঝৌ জুয়ু এই সমঝোতায় স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কাজ করবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন