প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) পুরুষ ফুটসালের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষস্থানটি ব্রাজিলের দখলে রয়েছে, আর চতুর্থ স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা পুরুষ ফুটসাল দলের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৬৮৪.৯৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় অন্যান্য দলের অবস্থানেও তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
পর্তুগাল ১৫৭৫.৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং স্পেন ১৫৭৪.৩৯ পয়েন্ট নিয়ে খুব অল্প ব্যবধানে তাদের পরেই তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া, ১৫১৩.৩৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা তালিকার চতুর্থ স্থানে রয়েছে। মরক্কো পঞ্চম স্থানে রয়েছে।
তবে র্যাঙ্কিংয়ে জাম্বিয়া সবচেয়ে বড় চমক দেখিয়েছে। তারা ৪ ধাপ এগিয়ে সেরা উন্নতির দল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া, সর্বাধিক ১৯.৪৯ পয়েন্ট অর্জন করে ভিয়েতনামও নজর কেড়েছে।
অন্যদিকে, মন্টেনিগ্রো সবচেয়ে বাজে সময় পার করছে। তারা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩ ধাপ নিচে নেমে গেছে এবং তাদের পয়েন্ট কমেছে সর্বাধিক ২৬.৬৯।
ফিফা জানিয়েছে, র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ আগামী ১১ ডিসেম্বর প্রকাশিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন