প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বস্ত্রখাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
এ সময় তিনি অভিযোগ করেন, বস্ত্রখাতের সমস্যাগুলো অনেক পুরনো এবং পূর্ববর্তী কোনো সরকারই সেগুলো সমাধানের উদ্যোগ নেয়নি।
বিটিএমএ সভাপতি বলেছেন, সরকার যথাযথ পদক্ষেপ নিলেও আনুমানিক দেড় বছর সময় লাগবে সমস্যাগুলো সমাধান করতে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দিতে রাজি বলেও জানান শওকত আজিজ।
সরকার আন্তরিক হলে, বস্ত্রখাত পুনরায় দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, গ্যাস এবং বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছেন শওকত আজিজ। তিনি জানান, গঠিত কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে। সরকারের বন্ধ কারখানা চালু হলে, বন্ধ এবং অর্ধ-বন্দ কারখানা পুনরায় চালু হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে, এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে, সেদিকে মনোনিবেশ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন