প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আমিনবাজারে মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
ছুটির দিন শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম আমিনবাজার মহাসড়কসংলগ্ন বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করতে গিয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেই মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বর্জ্য ফেলতে গেলে জেলা প্রশাসকের আকস্মিক অভিযানে তারা ধরা পড়েন।
ঘটনাস্থলেই জেলা প্রশাসক সংশ্লিষ্টদের তীব্র ভর্ৎসনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন। একই সঙ্গে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না—এ বিষয়ে আগেই স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যারা নির্দেশ অমান্য করেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থের সঙ্গে কোনো আপোস করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং জনদুর্ভোগ কমাতে মহাসড়ক ও জনবহুল এলাকায় অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন