প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘রামায়ণ’ ছবির নির্মাতাদের সমস্যার শেষ নেই। মুম্বাই ও কোলাপুরে প্রতিবাদের পর, এবার ‘হিন্দু জনজাগৃতি সমিতি’ সংগঠনের পক্ষ থেকে নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ছবিটির নির্মাতা হলেন নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি।
মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় এই অভিযোগ করেছেন হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকার। তার অভিযোগ, ছবিটির মূল কাহিনি বিকৃত করা হয়েছে, যা হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
সংগঠনটি নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগের বিস্তারিত তথ্য এবং আপত্তিগুলোর তালিকা প্রকাশ করেছে। অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে, ছবিতে রাবণকে (যশ) দরিদ্রদের ত্রাতা ও নারীদের রক্ষাকর্তা হিসেবে মহিমান্বিত করা হয়েছে। পাশাপাশি, রাক্ষসদের ভয়ে ভগবান রামকে পালিয়ে যেতে দেখানোর বিষয়েও আপত্তি তুলেছে তারা।
এছাড়া, শূর্পণখার ঘটনার প্রেক্ষিতে লক্ষ্মণকে সীতা বকাঝকা করছেন—এমন দৃশ্য দেখিয়ে সীতার চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
সংগঠনের দাবি, লক্ষ্মণকেও উদ্ধত এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মানজনক আচরণকারী হিসেবে দেখানো হয়েছে। অভিযোগে কাহিনিতে কাল্পনিক অধ্যায় যোগ করার বিষয়টিও উঠে এসেছে, যার মধ্যে রাক্ষস খর ও দূষণের কাছে রামের ক্ষমা চাওয়ার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনের ওই টুইটে অভিযোগের দাবিগুলো তুলে ধরা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর দায়ের, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, ছবির চিত্রনাট্য ও সংলাপের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং প্রমাণ হিসেবে সব আপত্তিকর দৃশ্য শনাক্ত ও নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে।
তবে এত বিতর্কের মাঝেও ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১৯ দিনে ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৯৫৫.৪৫ কোটি রুপি। আর বিশ্বজুড়ে এর মোট আয় ১৭০০ কোটি রুপি ছাড়িয়েছে।
ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমান চরিত্রে দেখা গেছে সানি দেওলকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন