প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুই বছরেরও বেশি আগে জাতীয় দলকে বিদায় জানালেও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এখনো ঘরোয়া ক্রিকেটে সক্রিয় রয়েছেন। সদ্য শেষ হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ দুইয়ে তিনি ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দিয়েছেন। ১১ ম্যাচে এই পেসার ১৭.৬৮ গড় নিয়ে ৫০ উইকেট সংগ্রহ করেছেন।
অ্যান্ডারসনের এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও ল্যাঙ্কাশায়ার মৌসুমটি তাদের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থানে শেষ করেছে। তারা গ্লুচেস্টারশায়ারের তুলনায় এক ধাপ উপরে অবস্থান করছে। দলটি আগামী মৌসুমের জন্য অ্যান্ডারসনকে ধরে রাখতে আগ্রহী নয়।
ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ল্যাঙ্কাশায়ারের শীর্ষ কর্মকর্তারা চলতি সপ্তাহে অ্যান্ডারসনকে জানিয়ে দিয়েছেন যে, তাকে আগামী মৌসুমের জন্য নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না। এই বিষয়ে ক্লাবটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এই পরিস্থিতিতে অ্যান্ডারসন কি ক্রিকেটকে বিদায় জানাবেন, নাকি অন্য কোনো কাউন্টি দলের হয়ে খেলার চেষ্টা করবেন, তা এখন প্রশ্নের মুখে।
অ্যান্ডারসন যদি অবসর গ্রহণ করেন, তবে তার ঘরোয়া ক্রিকেটের শেষটাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মতো হবে। জাতীয় দলের হয়ে আরও খেলার ইচ্ছা তার ছিল। রব কি, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অনুরোধে তিনি অবসরে যান। এই পেসার ২০২৪ সালের গ্রীষ্মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেন।
টেস্টে ২৬.৪৫ গড় নিয়ে ৭০৪টি টেস্ট উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন এই কিংবদন্তি পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১১৯৩টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন