প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (৮ জুলাই) ভৈরব থানাধীন চণ্ডীবের মধ্যপাড়া এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিনে, ভুক্তভোগী শিশুটি ওই কিশোরের বাড়িতে খেলতে গিয়েছিল। এ সময়, বাড়িতে বাবা ও মা না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশী এবং তার মা দ্রুত এসে রক্তাক্ত ও অর্ধ-উলঙ্গ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনার পর স্থানীয় একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানিয়ে দেয়, তখন তাৎক্ষণিকভাবে ভৈরব থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করার পর, বিচারক তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন