প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাড়ি ও ফ্ল্যাট মালিকদের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে যে, যদি ভাড়াটিয়াদের মাধ্যমে কোনো বহিরাগত ব্যক্তি অথবা অপরাধ চক্রের সদস্য তাদের বাসায় অবস্থান করে, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
এটি সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভা, গাজীপুর এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, তাদের ভাড়াটিয়ারা যদি পরিবার সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দেয় অথবা যদি কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, তাহলে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।
এতে আরও বলা হয়েছে, বিষয়টি দ্রুত জানাতে বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।
গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গাজীপুরে গত কয়েক দিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ চলছে। বিশেষ করে কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রভাব অধিক পরিমাণে লক্ষ্য করা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন