প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হায়ার বাংলাদেশ লিমিটেড ফ্যান জিংকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি গত অক্টোবরে এই নতুন দায়িত্ব গ্রহণ করেন।
ফ্যান জিংয়ের পেশাগত জীবনে প্রায় দুই দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে হায়ারের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠানটির অপারেশনস ও প্রবৃদ্ধি-সংক্রান্ত উদ্যোগের নেতৃত্ব দেবেন।
২০১১ সালে ফ্যান জিং মালয়েশিয়ায় হায়ারের রুম এয়ার কন্ডিশনার (আরএসি) বিভাগের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। তিন বছর পর, ২০১৪ সালে তিনি থাইল্যান্ডে যান। সেখানে তিনি প্রথমে আরএসি বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর এবং পরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি আবাসিক ও বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ব্যবসা, হায়ারের প্রিমিয়াম ব্র্যান্ড ‘কাসার্তে’ এবং কিস্তিতে পণ্য কেনার প্রকল্প ‘ইউডি’ পরিচালনার দায়িত্বে ছিলেন।
মালয়েশিয়ায় ফিরে, ২০২২ সালের মে মাসে ফ্যান হায়ার মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক বিজনেস অপারেশনস দেখভাল করেন। তাঁর দায়িত্বের মধ্যে সেলস ও মার্কেটিং, কাস্টমার রিলেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত ছিল।
নতুন দায়িত্ব গ্রহণের পর ফ্যান জিং বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে কাজ করার সুযোগ হয়েছে আমার। প্রতিটি বাজারে কাজের ধরন ও চ্যালেঞ্জ আলাদা। বাংলাদেশে নতুন এ দায়িত্ব আমার পেশাগত জীবনের এক নতুন অধ্যায়। এ দেশের বাজার সম্পর্কে আরও ভালোভাবে জানতে, এখানে যারা কাজ করছেন তাঁদের থেকে শিখতে চাই। পাশাপাশি, দেশের বাজারে হায়ার ইতিমধ্যে যে শক্ত অবস্থান তৈরি করেছে, তার ওপর ভিত্তি করে হায়ারের এ অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে চাই।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন