প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় একটি এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী নারীকে ঘরের বেড়া কেটে আক্রমণ করা হয়েছে।
যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট দেখতে পায়, এটি লালমনিরহাটের কালীগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনা, যা ১৮ আগস্টের। এই ঘটনায় ভুক্তভোগীর নাম রোজিনা বেগম। ভারতের বিভিন্ন সোশাল মিডিয়া একাউন্ট থেকে এটিকে ‘বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি’ হিসেবে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো উল্লেখ করছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। বাংলাফ্যাক্ট গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন