প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের পাঁচবিবিতে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে হামিদুল শেখ (৫৫) নামক একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই ছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী চাচা হামিদুল শেখ জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে তাকে ধর্ষণ করেন। ভয়ভীতি দেখিয়ে হামিদুল একাধিকবার তাকে ধর্ষণ করেন। ঘটনার প্রায় ৫ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার পরিবার ঘটনাটি জানতে পারে। এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। বিচার প্রক্রিয়ায় উপযুক্ত সাক্ষী ও প্রমাণাদি উপস্থাপন করার পর আদালত আজ এ রায় প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন