প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিফা ফুটবল বিশ্বকাপ এবং কলম্বিয়ান পপস্টার শাকিরা পরস্পরের পরিপূরক বলে মনে করা যায়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা আসর থেকে, প্রতি বার বিশ্বকাপ এলে শাকিরার কয়েকটি অত্যন্ত জনপ্রিয় গান ফুটবলভক্তদেরকে আন্দোলিত করে। এবারে বিশ্বকাপ ফাইনালে তার সঙ্গীত পরিবেশনা রাখা হয়েছে।
তার আগে, টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির প্রতি প্রশংসা জানিয়েছেন শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিতে মেসির প্রশংসা করেন।
শাকিরা উল্লেখ করেন, লিওনেল মেসি যা করছেন তা সত্যিই বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে প্রকাশ করে যিনি অত্যন্ত নিষ্ঠাবান এবং সুশৃঙ্খল। তিনি সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন। একইসাথে, এটিও প্রমাণ করে যে, বয়স বা অন্যদের কথায় কখনোই মানুষের পরিচয় নির্ধারিত হয় না।
শাকিরা আরও বলেন, বয়স ৩৯ হলেও মেসি এখনো ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি টানা বিশ্বকাপের খুব কাছে রয়েছেন। শাকিরা তার এই সাফল্যের কৃতিত্ব তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি জানি অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো নারীর পাশে থাকা মানে নিজেকে প্রমাণ করতে শক্তি ও প্রেরণা পাওয়া।’ শাকিরার এই মন্তব্যের পর রোকুজ্জো ভালোবাসা ও ভাবাবেগ-অশ্রুসিক্ত ইমোজি দিয়ে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এছাড়া, বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার বিষয়ে শাকিরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হবে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করতে আসবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন