প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পন্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী প্রমুখ।
সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের একসঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, যারা পদপদবি পায়নি, তারা ক্ষোভের বশীভূত হয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিষোদগার করছেন এবং নেতাদেরকে জামায়াতের ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। বক্তারা আরও জানান, পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।
শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন