প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, ৩১ দফা, যা তারেক রহমান দ্বারা ঘোষিত, তা বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি আরও বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন রয়েছে, যেখানে অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের স্থান থাকবে না।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, ওলামা দল নেতা মজিবর রহমান প্রমুখ। আলোচনা সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন