প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীন করিডোর বাস্তবায়িত হলে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় একটি ট্রাক চীনের ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২ বছর পূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
বাণিজ্য ঘাটতি নিয়ে মন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশে বাণিজ্য ঘাটতি নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর থেকেই দেশে এই ঘাটতি বিদ্যমান। তবে, বাংলাদেশ যাতে কেবল তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে, সে বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে সরকার। তৈরি পোশাকের বাইরে অন্য কোনো পণ্যের রফতানি করা সম্ভব কিনা, তা নিয়ে কাজ চলছে এবং রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চলমান শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, শ্রমিক আন্দোলনের পেছনে যেসব ইন্ধনদাতা কাজ করছে, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন