প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি এবং বিদ্যমান বিধিমালা সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও খসড়া বিধিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সভার কার্যক্রম শুরু হয় এবং এটি দুপুর ২টার পর শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাসূত্র জানায়, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী ড. মিলন সেখানে উপস্থিত হন বেলা দেড়টার দিকে। এর ফলে খসড়া বিধিমালার বিভিন্ন বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে শিক্ষক নিয়োগে প্রার্থীদের পছন্দক্রম নিয়ে কিছু আলোচনা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার কারণে নানা সমস্যা হতো। এ জন্য পছন্দক্রম কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য আরেকটি সভা করা হবে। ওই সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। কবে সভা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন