প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটি, ২৩ জুলাই, ২০২৬ : জেলার কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪টি নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বাসসকে জানান, গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে একটি অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে জব্দ করা হয় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল। সবকিছু বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ করার পাশাপাশি প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন