প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জানিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ভাঙা আঙুল নিয়ে খেলেছেন। আঙুলের চোটের কারণে চেলসি গোলরক্ষক বর্তমানে বিপদে রয়েছেন, কারণ তিনি হাত মুঠো করতে পারছেন না।
বিশ্বকাপের আগে মার্তিনেজ আঙুলে চোট পেয়েছিলেন, যখন তিনি অ্যাস্টন ভিলার হয়ে খেলছিলেন। তার ডান হাতের অনামিকা আঙুলটি স্থানচ্যুত হয়ে যায়। তবে, অস্ত্রোপচার করে বিশ্বকাপ মিস করার ইচ্ছা তার ছিল না। তাই তিনি চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ খেলার পর আঙুলের অবস্থা কিছুটা ভালো মনে হলেও বর্তমানে তিনি হাত মুঠো করতে পারছেন না।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, অস্ত্রোপচার না করার সিদ্ধান্তটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। তিনি আরও উল্লেখ করেন, চোট নিয়েই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত তার ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন করেছে।
মার্তিনেজ বলেন, “যদি অস্ত্রোপচার করতাম এবং ছয় সপ্তাহ সুস্থ হওয়ার জন্য সময় পেতাম, তাহলে আঙুলটি আগের মতো স্বাভাবিক হয়ে যেত, অন্য আঙুলগুলোর মতো। কিন্তু এখন এটি সারাজীবন এমনই থাকবে। আমি আর পুরোপুরি হাত মুঠো করতে পারব না।”
বিশ্বকাপ শেষ হওয়ার পর ইতালির সিরি আর একটি ক্লাবে মার্তিনেজের যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আঙুলের চোটের কারণে সেই দলবদল শেষ পর্যন্ত ভেস্তে যায়। মার্তিনেজ বলেন, “বিশ্বকাপ শেষ হলো। আমি ছুটিতে গেলাম। কিন্তু আমার আঙুলে ব্যথা হচ্ছিল। বিশ্বকাপ শেষ করার সময় আঙুলটি ঠিক জায়গাতেই ছিল। অ্যাস্টন ভিলার চিকিৎসক আমাকে এক্স-রে করাতে বলেছিলেন। পরীক্ষা করার পর দেখা গেল, আঙুলটি আবার মাঝখান থেকে দুই ভাগ হয়ে ভেঙে গেছে। আর তখনই অন্য একটি ক্লাবে যাওয়ার দলবদলটি ভেস্তে যায়।” পরে মার্তিনেজ চেলসিতে যোগ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন