প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের জেলা মহিলাদল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
শুক্রবার (২০নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য তথা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র জেনার সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লবও সেখানে উপস্থিত ছিলেন। পরে, সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তারা বলেন, "একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে।" বক্তারা আরও উল্লেখ করেন যে, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা রাজপথে থেকেই করবে ইনশাল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন